২০২৬ ফুবল বিশ্বকাপ কোথায় হবে | কয়টি দল খেলতে পারবে

আজকের আলোচনার বিষয়বস্তু হল ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে এবং কয়টি দল খেলতে পারবে। আমরা সবাই জানি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। তাই এই ফুটবল নিয়ে আমাদের সবার মাঝেই অনেক উৎসাহ কাজ করে। তো আসুন জেনে নিই ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে এবং কয়টি দল খেলতে পারবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে

এর আগে ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার একক ভাবে ফুটবল বিশ্বকাপ  আয়োজন করে। ইতিহাসের প্রথমবার এশিয়া মহাদেশে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় ২০২২ সালে। এর পরের ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে ২০২৬ সালে। ফিফার জেনারেল বডির সভায় আমেরিকা, কানাডা ও ম্যাক্সিকো একসাথে বিড করেছে তাদের সাথে মরোক্কো বিট করেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজনকারী দেশ হতে।

তবে ফিফার প্রতিনিধি দল আমেরিকা, কানাডা এবং ম্যাক্সিকো ঘুরে এসে ১০ এ ৮ পয়েন্ট দিয়েছে তাদেরকে। এর আগে ১৯৮৬ সালে মেক্সিকো এবং ১৯৯৪ সালর আমেরিকা একক ভাবে বিশ্বকাপ আয়োজন করলেও এবার একসাথে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ফিফার প্রতিনিধি দল মরোক্কোতে গিয়ে সবকিছু দেখে মরোক্কোকে ১০ এ ৪.৫ দিয়েছে যার ফলে বলাই যায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ আমেরিকা, ম্যাক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল খেলতে পারবে

আমরা দেখেছি এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে ৩২টি দল নিয়ে খেলা হয়েছে। প্রথমে ৮ গ্রুপ করা হতো প্রতিটি গ্রুপে ৪টি করে মোট ৩২ দলের মাঝে গ্রুপ পর্বের লড়াইয়ের পরে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১৬ টি দল দ্বিতীয় রাউন্ডে খেলতে পেতো। কিন্তু ২০২৬ সালে এই নিয়মের পরিবর্তন নিয়ে আসার কথা প্রকাশ করেছে ফিফা। পরবর্তি বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সালের আমেরিকা, কানাডা ও ম্যাক্সিকো বিশ্বকাপে মোট ৪৮ টি দল বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে।

তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে অফিসিয়ালি এখনো কিছু সিওর করে ঘোষনা দেয়নি ফিফা। ফিফা বলেছে ৪৮ দল নিয়ে যদি খেলা হয় তবে হয়তো অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে বিশ্বকাপে তাই ২০২৬ বিশ্বকাপ আয়োজনের আগে পুনরায় এই বিষয়ের উপর তদন্ত করা হবে এবং ফুটবলের ভালোর জন্য যেটি মনে করবে করলে ভালো হবে সেই নিয়মটি প্রকাশ করবে।

২০২২ কাতার বিশ্বকাপ রিভিউ

২০২২ কাতার বিশ্বকাপে ফুটবলের জয় হয়েছে বললে ভুল হবেনা। কারন ফুটবলের রাজপুত্র এবং সর্বকালের সেরা ফুটবলার মেসির হাতে ২০২২ বিশ্বকাপের ট্রফি উঠেছে। এর থেকে সুন্দর দৃষ্য ফুটবলে হয়না।

তবে মেসির আর্জেন্টিনার চাম্পিয়ন হওয়ার এই পথ একদম সহয ছিলোনা। তারা প্রথম ম্যাচেই হেরে বসে দুর্বল দল সৌদি আরবের সাথে। তবে সৌদি আরবের সাথে হারাটাই তাদের জন্য বর হয়ে জায়। এর পরে প্রতিটি ম্যাচ আর্জেন্টিনা জিতেছে। তবে ন্যাদারল্যান্ডের সাথে কোয়াটার ফাইনালের ম্যাচে বড় দুর্ঘটনার হাত থেকে রেহায় পায় তারা।

দুই গোলে এগিয়ে গিয়েও শেষ মুহুর্তে ন্যাদারল্যান্ড গোল দুইটি শোধ করে দেই এবং ট্রাইবেকারে আর্জেন্টিনার গোলকিপারের নৈপুণ্যে তারা জয় লাভ করে। এর পরে ক্রোশিয়াকে কোনো পাত্তা না দিয়েই ফাইনালে মুখোমুখি হয় এমবাপ্পে, গ্রিজম্যানদের ফ্রান্সের সাথে।

আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনালটি ইতিহাসের সেরা একটি ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় জমা থাকবে। এই ম্যাচে প্রথমে দুই গোলে আর্জেন্টিনা এগিয়ে থাকে কিন্তু শেষের দিকে এমবাপ্পের জোড়া গোলে সমতা ফিরে পায়। এক্সট্রা টাইমে মেসি আবারো আর্জেন্টিনাকে এগিয়ে নেন তবে আবারো ফ্রান্সকে সমতায় ফেরান মেসি। এবার খেলার শেষ কয়েক সেকেন্ড যখন বাকি আর্জেন্টিনার গোলকিপারকে একা পেয়েও গোল দিতে পারেননি ফ্রান্সের প্লেয়ার। এক অবিশ্বাস্য সেইভ দিয়ে খেলা নিয়ে জান ট্রাইবেকারে।

এই ট্রাইবেকারে আরেক রূপকথার জন্ম দেন এমিলিয়ানো মার্টিনেজ তার একার নৈপুণ্যে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ জয় করে। এবং দীর্ঘ প্রতিক্ষার পরে বিশ্বকাপ

শেষকথা| ২০২৬ ফুবল বিশ্বকাপ কোথায় হবে | কয়টি দল খেলতে পারবে

আমরা ইতিমধ্যে জেনেছি ২০২৬ ফুবল বিশ্বকাপ কোথায় হবে এবং কয়টি দল খেলতে পারবে। ফুটবল বিশ্বকাপকে বলা হয় the greatest show on earth কারন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ফুটবল বিশ্বকাপ। আমাদের আজকের পোস্টটি ভালো লাগলে সেয়ার করবেন সবার সাথে।

By Drama Store

We provide best drama and movies first in free. watch and enjoy. and stay with us

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page