২০২২ ফুটবল বিশ্বকাপ এর চাম্পিয়ন কোন দল?

আজকের পোস্টে আমরা জানবো ২০২২ ফুটবল বিশ্বকাপ এর চাম্পিয়ন কোন দল এই সম্পর্কে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আর ফুটবল বিশ্বকাপ সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। গোটা বিশ্বের প্রায় অর্ধেক মানুষের বেশি ফুটবল বিশ্বকাপ দেখে।

২০২২ ফুটবল বিশ্বকাপ এ কয়টি দল অংশ গ্রহন করে

ফিফার পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২ টি দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করে। এবং এই ৮ গ্রুপ থেকে প্রতি গ্রুপের ২ দল করে মোট ১৬ টি দল নকআউট পর্বে উঠে এবং এখান থেকে ৮টি দল কোয়াটার ফাইনাল খেলে। কোয়াটার ফাইনালে জয়ী চারটি দল সেমিফাইনালে এবং সেমিফাইনালের দুইটি জয়ী দল ফাইনাল খেলেছে। অর্থাৎ ২০২২ ফুটবল বিশ্বকাপে ৩২ টি দল অংশ গ্রহন করে।

২০২২ ফুটবল বিশ্বকাপ এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়

কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হতে যাচ্ছে তা আগে থেকেই সবার জানাই ছিল। কারন এবার কাতার বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছর আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তিনি প্রায় সব ম্যাচে গোল করার পাশাপাশি ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন এবং এসিস্ট ছিলো অনেক বেশি যার কারনে অন্য খেলোয়াড় টুর্নামেন্ট সেরা হওয়ার প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ে। অর্থাৎ ২০২২ ফুটবল বিশ্বকাপ এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় লিওনেল অ্যান্দ্রেস মেসি।

২০২২ কাতার বিশ্বকাপ এর টুর্নামেন্ট সেরা গোলকিপার

২০২২ কাতার বিশ্বকাপে সেরা গোলকিপারের দৌড়ে বেশ কয়েকজন প্রতিদন্দিতা করে যার মধ্যে মরোক্কোর ইয়াসিন ব্রুনো, ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ এবং আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। তবে কোয়াটার ফাইনাল এবং ফাইনাল ম্যাচে মার্টিনেজের জন্য তার দল জয় লাভ করে এতে বাকিদের থেকে সে এগিয়ে যায় এবং সেরা গোলকিপারের পুরস্কার নিজের করে নেয়। অর্থাৎ ২০২২ ফুটবল বিশ্বকাপ এর টুর্নামেন্ট সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

২০২২ ফুটবল বিশ্বকাপ এর টুর্নামেন্ট সেরা গোলদাতা

গোটা বিশ্ব কোনোদিন যা দেখেনি তাই হয়েছে এই কাতার বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনা দুই গোলে ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তবে ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পের একক প্রচেষ্টাতে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়ে এক্সট্রা সময়ে গড়াই। আবারো আর্জেন্টিনা গোল ব্যাবধানে এগিয়ে যায় কিন্তু সেই এমবাপ্পে এবারো ম্যাচে সমতা নিয়ে আসে পরবর্তিতে ম্যাচ ট্রাইবেকারে গড়ালে সেখানেও প্রথম গোল এমবাপ্পে করে। অর্থাৎ এদিন পুরো আর্জেন্টিনার বিপক্ষে বুক চিতিয়ে খেলে গেছে একাই একজন এমবাপ্পে এবং ফাইনালে তিনি হ্যাট্টিক করেন। যার সুবাদে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলদাতা হয়ে যান তিনি।

২০২২ ফুটবল বিশ্বকাপ এর চাম্পিয়ন কোন দল?

২০২২ কাতার বিশ্বকাপ গোটা পৃথীবির মানুষ চিরদিন মনে রাখবে। কারন এই বিশ্বকাপের মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলারের হাতে সোনালি ট্রফি ধরা দিয়েছে। ২০২২ ফুটবল বিশ্বকাপের চাম্পিয়ন আর্জেন্টিনা দল। যদিও তারা টুর্নামেন্টের প্রথমে বাদ হওয়ার শংকায় পড়েছিলো সৈদি আরবের সাথে হেরে গিয়ে। তবে সেই হার যেনো তাদের জন্য আশির্বাদ হয়ে দাড়ায়।

প্রথম ম্যাচ হারার পরেও গ্রুপ চাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা দেয় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে পোল্যান্ড এবং ম্যাক্সিকো তাদের কাছে পাত্তাই পায়নি এবং এই দুই ম্যাচে লিওনেল মেসি প্রমান করতে সক্ষম হয় যে কেনো তিনি সর্বকালের সেরা ফুটবলার। এর পরে দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলীয়া এর পর পর্যায়ক্রমে নেদারল্যান্ড এবং ক্রোশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে। যেই ক্রোশিয়া ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল সেই ক্রোয়েশিয়া এইদিন মেসিদের কাছে কোনো পাত্তাই পায়নি।

এর পরে ফাইনাল ম্যাচে বিভিন্ন নাটকীয়তার পরে ট্রাইবেকারে বিশ্বচাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়ে তুলে আর্জেন্টিনা দল। এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য অত্যান্ত জরুরি ছিলো কারন একদিকে ৩৬ বছর ধরে সোনালি ট্রফি নিয়ে আনন্দ করতে পারেনি তারা এছাড়াও সর্বকালের সেরা খেলোয়াড় মেসির শেষ বিশ্বকাপ ছিলো এটি সবমিলিয়ে তাদের বিশ্বকাপ জয় ছাড়া অন্য কোনো উপায় ছিলোনা। আর প্রতিটি খেলোয়াড়েরাও এই কথা ভালো করে জানতো এবং এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য গোলকিপিং এর কারনে অবশেষে ৩৬ বছরের অপোক্ষার অবসান ঘটে।

By Drama Store

We provide best drama and movies first in free. watch and enjoy. and stay with us

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page